ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রতিষ্ঠার পর থেকেই সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক এবং
দুর্নীতিবিরোধী আন্দোলনে গবেষণানির্ভর অধিপরামর্শমূলক ও জনসম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই
ধারাবাহিকতায় টিআইবি ২০১১ সাল থেকে পরিবেশ, জলবায়ু অর্থায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি খাতে
সুশাসনবিষয়ক গবেষণা ও অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকারের বিবিধ
পদক্ষেপ ও চ্যালেঞ্জ রয়েছে। টিআইবি এ খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল
পরিবেশ তৈরির লক্ষে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনের
সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও প্রাসঙ্গিক নীতি প্রনয়ণের চাহিদা
জোরদার করতে সাধারণ জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের সক্ষমতা বিকাশের জন্যও কাজ করছে
টিআইবি।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা
বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে তরুণদের উদ্বুদ্ধ
ও সম্পৃক্ত করতে নানামুখী কার্যক্রম পরিচালনা টিআইবির অন্যতম প্রাধান্যের ক্ষেত্র। এরই অংশ হিসেবে “প্রোমোটিং
গুড গভর্ন্যান্স এন্ড ইন্টিগ্রিটি ইন দ্যা এনার্জি সেক্টর ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানির
প্রসার এবং ২০৫০ সালের মধ্যে এই উৎস থেকে শতভাগ জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মের কাছ থেকে
নতুন ও উদ্ভাবনী প্রস্তাবনা পেতে টিআইবি একটি আইডিয়া কনটেস্ট আয়োজন করেছে। প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত
হবে।
যোগাযোগ: পরিচালক, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)
মাইডাস সেন্টার, লেভেল ৪ ও ৫, বাড়ি ০৫, সড়ক ২৭ (পুরাতন) ১৬ নতুন, ধানমন্ডি, ঢাকা ১২০৯
প্রয়োজনে যোগাযোগ করুন - ০১৭৫৫৫৪৮৪২১
